তনু হত্যা মামলা: ২৪ ঘণ্টার মধ্যে সাবেক সেনাসদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ

0
তনু হত্যা মামলা: ২৪ ঘণ্টার মধ্যে সাবেক সেনাসদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ

আদালত প্রতিবেদকঃ কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের আলোচিত শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এটর্নি জেনেরেল মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, গত ২ আগস্ট হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে আসামি হাফিজুর রহমানকে জামিন প্রদান করেন। হাইকোর্টের জামিনের আদেশ পৌঁছানোর পর ৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

উল্লেখ্য, ২০১৬ সালের মার্চে সংঘটিত তনু হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিযুক্ত হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। পরদিন ২৩ এপ্রিল তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আদালতে হাজির করা হলে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।